চরিত্র বিশ্বাসযোগ্য করা ছিল বড় চ্যালেঞ্জ: মম

চরিত্র বিশ্বাসযোগ্য করা ছিল বড় চ্যালেঞ্জ: মম

উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৪৫

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনীত সিনেমা ‘ওরা ৭ জন’। সিনেমাটিতে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছে তিনি। সিনেমাটি ও এতে নিজের চরিত্র নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, নিজের চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তোলার ছিল তার কাছে বড় চ্যালেঞ্জ।

‘ওরা ৭ জন’ মুক্তিযুদ্ধের অন্যান্য গল্প থেকে কতটা আলাদা? এমন এক প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘‘মুক্তিযুদ্ধ নিয়ে অনেক সিনেমা নির্মিত হয়েছে। গুণী নির্মাতারা এগুলো নির্মাণ করেছেন। একেক সিনেমার গল্প একেক রকম। ‘ওরা ৭ জন’ সিনেমার গল্প একেবারেই আলাদা। ভিন্ন ভিন্ন পেশা থেকে আসা সাত বীর মুক্তিযোদ্ধার গল্প পর্দায় তুলে এনেছেন নির্মাতা। এটি শুরু হয় রণাঙ্গনে, শেষও রণাঙ্গনে।’’

অভিনেত্রীর নিজের কাছে কাজটি বেশ চ্যালেঞ্জিং ছিল জানিয়ে বলেন, ‘এখানে অভিনয় করেছি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে। আমি যুদ্ধ দেখেনি। নানাভাই, মায়ের মুখে যতটুকু শুনেছি, মনে রেখেছি। বইপত্রও পড়তে হয়েছে। চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার চ্যালেঞ্জটাই বড় ছিল।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধের গল্পগুলো ছোটবেলায় যখন শুনেছি, অন্যরকম উদ্দীপনা কাজ করেছে। এটি এখন ব্যাখ্যা করে বোঝাতে পারব না। অনেক লম্বা সময় নিয়ে প্রস্তুতি নিয়েছি। সেই সঙ্গে ট্রেনিংও। স্বাধীনতার অর্ধশতাব্দী পর এসে বাংলাদেশ অনেকটাই বদলে গেছে। এই সময়ে এসে মুক্তিযুদ্ধকে তুলে আনা কঠিন। পাল্টে যাওয়া সময়ে এসে আবার পুরোনো সময় নিয়ে আসা কষ্টকর।’

মম ছাড়াও ‘ওরা ৭ জন’-এ সাত মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, শাহরিয়ার ফেরদৌস, সাইফ খান, খালিদ মাহবুব, নাফিজ আহমেদ ও খিজির হায়াত খান।

এদিকে আগামীতে ‘রেডিও ৭১’ নামের আরেক সিনেমায় দেখা যাবে মমকে। কিছুদিনের মধ্যে এ সিনেমাটির প্রচারণায় নামবেন বলেও জানা অভিনেত্রী।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading