এই সরকারের অধীনে আমরা আর নির্বাচনে যাব না: মান্না

এই সরকারের অধীনে আমরা আর নির্বাচনে যাব না: মান্না

উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ মার্চ ২০২৩ । আপডেট ১৯:০০

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘২০১৮ সালে দিনের ভোট রাতে করার পরে এই সরকার দেশের ভেতরে ও বাইরে আন্তর্জাতিকভাবেও সমালোচিত হয়েছে। জাপানি রাষ্ট্রদূত দিনের ভোট রাতে হয়েছে বলেছে। আমেরিকার বিভিন্ন প্রতিনিধিরা এদেশে বার বার আসছে। এতেই বোঝা যায় এই সরকার কতবড় কারচুপি করছে।’

তিনি বলেন, ‘এই সরকার আবারও বিদেশিদের বলছে গ্রহণযোগ্য নির্বাচন করবে। বিদেশিদের যতই বোঝান আপনার অধীনে আমরা আর নির্বাচনে যাব না। আমরা যেমন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে পারি, তেমনি দূর্বার আন্দোলনও সৃষ্টি করতে পারি। আমাদের আন্দোলন দমিয়ে রাখতে বিরোধীদলের নেতাকর্মীদের ওপর হামলা মামলা করছে সরকার।’

শ‌নিবার (০৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে গণতন্ত্র মঞ্চ’র পরবর্তী কর্মসূচির তারিখ ঘোষণার অনুষ্ঠানে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।

তি‌নি বলেন, ‘প্রধানমন্ত্রী গতবারের নির্বাচনের আগে বলেছিলেন আমি বঙ্গবন্ধু কন্যা। আমি মিথ্যে কথা বলি না, আমরা দেখেছি তারা কি করেছে গত নির্বাচনে। কিন্তু এবার আর মিথ্যুকদের কথা বিশ্বাস করব না, তাই এই সরকারের পতন ঘটানোর জন্য আন্দোলন করতে হবে। তার কোনো বিকল্প নেই।

‘আমরা এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাব না। তাদের সংলাপের টোপে আমরা পরবো না। আমরা ইতোমধ্যেই বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা করছি এবং অচিরেই বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চ সরকার পতনের একদফা কর্মসূচি দিয়ে রাজপথে থাকবে’, বলেন মান্না।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু সঞ্চালনায় উপস্থিতি ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান সহ গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading