আবেদন ছড়ালেন সারা
উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ মার্চ ২০২৩ । আপডেট ১২:১৫
বলিউডে পা রাখার পর থেকেই আলোচনায় রয়েছেন সারা আলী খান। কখনও নতুন সম্পর্কর খবর দিয়ে। আবার কখনও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে। ঝা-চকচকে ছবি প্রকাশ করা যেন তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। মাঝে মাঝেই নেট দুনিয়ায় নিজের স্থিরচিত্র শেয়ার করেন তিনি। এবারও একই কাজ করলেন।
পাফ হাতা লাল রঙের নীটেড ড্রেস। ঠোঁটে লাল আভা, চুলে হাইলাইট। রীতিমতো উইকেন্ড ভাইবস নিয়ে নেটপাড়ায়া হাজির হলেন বলিউড কুইন সারা।
ইনস্টাগ্রামে সিজলিং ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওরা বলে হিলস আর মাথা থাকুক উঁচু, আমিও সেটাই চেষ্টা করি। মিথ্যে বলছি না, স্টিলেটো আমাকে কখনও কখনও কাঁদিয়েও দেয়।’
পোস্টে রসিকতার ছোঁয়া যেমন আছে তেমনই ফুটে উঠেছে সারার কাব্য করার প্রচেষ্টা। আর তাতেই মজেছে নেটপাড়া। অভিনেত্রীর পোস্ট ঘিরে বানভাসি নেটদুনিয়া। কেউ কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন আগুনের ইমোজিতে, কেউ বা ভালবাসায়। অনেকেই মন্তব্য করেছেন ‘রেড হট্’।
সারাকে শেষ দেখা গেছে অতরঙ্গী রে সিনেমায়। ধনুশ ও অক্ষয় কুমারের সঙ্গে পর্দা ভাগ করেছিলেন সিনেমাটিতে। বর্তমানে তিনি ব্যস্ত আছেন ‘গ্যাসলাইট’, ‘অ্যায় ওতন মেরে ওতন’সহ বেশকিছু সিনেমার কাজে।
ইউডি/এ


