‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে আজ তৃতীয় অবস্থানে ঢাকা

‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে আজ তৃতীয় অবস্থানে ঢাকা

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ মার্চ ২০২৩ । আপডেট ১২:০০

গত বছরের নভেম্বর, ডিসেম্বর ছাড়াও চলতি বছরের প্রথম দুই মাসেও বেশিরভাগ দিন খারাপ ছিল রাজধানীর বায়ুর মান। এরমধ্যে গত তিন দিন বায়ুদূষণের শীর্ষেও ছিল ঢাকা। যদিও বর্তমানে ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে আজ তৃতীয় অবস্থানে এসেছে ঢাকার বায়ুর মান।

এরমধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর প্রদেশ। আর দ্বিতীয় অবস্থানে আছে চীনের বেইজিং। এছাড়া তিন নম্বরে থাকা ঢাকার পর সবচেয়ে দূষিত বাতাসের তালিকায় আছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মুম্বাই।

রোববার (০৫ মার্চ) বেলা ১১টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার বায়ুর মানের স্কোর ১৯৯। বায়ুর এই মাত্রাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। যা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু ছাড়াও অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য এটি খুবই ক্ষতিকর।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকায় চলতি বছরের জানুয়ারি মাসে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। এরমধ্যে গত মাসে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি এখনো ‘অস্বাস্থ্যকর’ শহরের তালিকার প্রথম দিকেই থাকছে ঢাকা।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading