দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন বিকেলে

দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন বিকেলে

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ মার্চ ২০২৩ । আপডেট ১৪:১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পর্ষদ সভা আজ রোববার (০৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানি দু’টির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

কোম্পানি দু’টি হলো- এসএস স্টিল লিমিটেড এবং ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানি দুটির সমাপ্ত প্রথম প্রান্তিক (৩০ সেপ্টেম্বর,২০২২) ও দ্বিতীয় প্রান্তিকের (৩১ ডিসেম্বর,২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading