১৫ শতাংশ লভ্যাংশ দেবে লাফার্জ হোলসিম

১৫ শতাংশ লভ্যাংশ দেবে লাফার্জ হোলসিম

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ মার্চ ২০২৩ । আপডেট ১৪:৩০

সর্বশেষ হিসাববছরের (৩১ ডিসেম্বর, ২০২২) জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।
কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ দেবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ৮৩ পয়সা। গতবছর কোম্পানিটির ইপিএস হয়েছিলো তিন টাকা ৩৪ পয়সা। এসময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ২৫ পয়সা।

আগামী ০৯ মে বিকেল ৩ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ মার্চ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading