দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ মার্চ ২০২৩ । আপডেট ১৫:৪৫

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫৩টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (০৫ মার্চ) বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে পাঁচ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ।

দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। আর ৯ দশমিক ৮৬ শতাংশ শেয়ারদর বাড়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- লিগ্যাসি ফুটওয়্যার, জেএমআই হসপিটাল, সমতা লেদার, নাভানা ফার্মা, ন্যাশনাল ফিড মিলস, ইয়াকিন পলিমার এবং সিটি জেনারেল ইনাস্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এদিন ডিএসইতে মোট ৩৪৩ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৫৩ কোম্পানির। দরপতন হয়েছে ১৬ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading