যাত্রীর গায়ে প্রস্রাব, ইন্ডিয়ান ছাত্রের ওপর নিষেধাজ্ঞা

যাত্রীর গায়ে প্রস্রাব, ইন্ডিয়ান ছাত্রের ওপর নিষেধাজ্ঞা

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ মার্চ ২০২৩ । আপডেট ১৫:৩০

আমেরিকান এয়ারলাইন্সে করে নিউইয়র্ক থেকে দিল্লি যাওয়ার পথে সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দিয়েছেন এক ছাত্র। শনিবার (০৪ মার্চ) এ ঘটনা ঘটে। ওই ছাত্রের নাম আর্য ভোহরা। ২১ বছর বয়সী এই ছাত্র ইউএস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিমানে বসে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার দায়ে আমেরিকান এয়ারলাইন্সে চলাচলের জন্য তার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। খবর এনডিটিভির।

আমেরিকান এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া এএ২৯২ ফ্লাইটে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ফ্লাইটটি শনিবার রাত ৯টা ৫০ মিনিটে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

সহযাত্রীর গায়ে প্রস্রাব করার দায়ে ওই ছাত্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকান এয়ারলাইন্স। এতে বলা হয়েছে, ভবিষ্যতে ওই ছাত্র আমাদের বিমানে চলাচল করতে পারবে না।

ইন্ডিয়ান ওই যুবক মাতাল অবস্থায় বিমানে ঘুমিয়ে পড়েন। বিমানটি মাঝ আকাশে থাকার সময় ওই ছাত্র প্রসাব করে দেন। যা গড়িয়ে পাশের সিটে থাকা যাত্রীর গায়ে লাগে। এরপরই তিনি বিমান কর্মীদের বিষয়টি জানান।

পরে অভিযুক্ত যুবক তার সহযাত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন ও ভুক্তভোগী এ বিষয়ে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানো থেকে বিরত থাকেন। ছাত্রটির ভবিষ্যতের কথা ভেবেই বড় কোনো পদক্ষেপ নিতে চাননি ওই সহযাত্রী।

তবে আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ দিল্লি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে অভিযোগ জানান। পরে বিমানটি দিল্লির বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে পুলিশের হাতে ছাত্রকে তুলে দেওয়া হয়। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading