নির্বাচনে অংশ নিয়ে বিএনপি অস্তিত্ব টিকিয়ে রাখুক : হানিফ

নির্বাচনে অংশ নিয়ে বিএনপি অস্তিত্ব টিকিয়ে রাখুক : হানিফ

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ মার্চ ২০২৩ । আপডেট ১৭:১৫

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, ‘যারা নির্বাচনকে কেন্দ্র করে বেগম জিয়াকে নিয়ে স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে থাকবে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া কারাগারে বসে বা বাসায় বসে তার দলকে পরিচালনা করতেই পারে, কিন্তু স্বশরীরে তিনি রাজনীতি করতে পারবেন না। যতক্ষণ তার সাজার মেয়াদ শেষ না হচ্ছে ততক্ষণ একজন দন্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে তিনি নির্বাচনেও অংশ নিতে পারবেন না।’

রোববার (০৫ মার্চ) কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় হানিফ বলেন, ‘বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা নিয়ে অন্য কোনো কথা বলে লাভ হবে না বরং নির্বাচনে অংশ নিয়ে বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখুক।’

হানিফ আরও বলেন, ‘আমরা চাই বিএনপি ৩০০ আসনেই ভোট করুক। তারা কেন অন্যের দাসত্ব করবে, আমরা কাউকে দাস হিসেবে দেখি না। কেউ যদি নিজেকে দাস মনে করে সেটা তার নিজস্ব ব্যাপার।’

পরে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হানিফ। এতে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-২ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ প্রমুখ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading