কেন এমন দুর্ঘটনা ঘটছে, খতিয়ে দেখতে হবে : জি এম কাদের

কেন এমন দুর্ঘটনা ঘটছে, খতিয়ে দেখতে হবে : জি এম কাদের

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ মার্চ ২০২৩ । আপডেট ১৯:৩০

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে হতাহত এবং রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

রোববার (০৫ মার্চ) শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

এমন ভয়াবহ দুর্ঘটনা মেনে নেওয়া যায় না উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, দেশে ভয়াবহ দুর্ঘটনা ঘটেই চলছে কিন্তু প্রতিকার নেই।

জি এম কাদের বলেন, কেন এমন মারাত্মক দুর্ঘটনা ঘটছে তা খতিয়ে দেখতে হবে। দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন তিনি।

একই সঙ্গে নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জাপার এই চেয়ারম্যান।

তিনি বলেন, ‘কোনো দুর্ঘটনা থেকেই আমরা শিক্ষা নেই না। গত বছর জুনের প্রথম সপ্তাহে চট্টগ্রামের সীতাকুণ্ড ভয়াবহ কন্টেইনার বিস্ফোরণের ঘটনার সঠিক তদন্ত ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলে এমন দুর্ঘটনা হয়তো এড়ানো সম্ভব হতো।’

সীতাকুণ্ডে অক্সিজেন তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে হতাহত এবং ঢাকার সায়েন্সল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাপার মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading