গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ মার্চ ২০২৩ । আপডেট ১২:১৫

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোক বার্তায় তিনি নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (০৭ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এই শোক বার্তা পাঠানো হয়।

বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৬ জন নিহত ও ১২০ জন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading