‘বাসার বাজার সামলাই না, বাজারে গিয়ে ছবি আঁকি’
উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ মার্চ ২০২৩ । আপডেট ১৫:১৫
অভিনেত্রী আসনা হাবিব ভাবনা নানা ধরনের চরিত্রে রূপদান করে দর্শপ্রিয়তা পেয়েছেন অনেক আগেই।
সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। আর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে।
নারী দিবস উপলক্ষে একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপন নিয়ে গত কয়েকদিন ধরে নেটিজেনরা মেতে আছেন। ‘ঘর সামলাই, ব্যবসাও সামলাই’ বিজ্ঞাপনের থিমকে ব্যঙ্গ করে অনেকে ফেসবুক ও টুইটারে নেতিবাচক পোস্ট করছেন। কেউবা আবার বিজ্ঞাপনটির সমর্থনে একাধিক মন্তব্যও করছেন।
ওই থিমের ছায়ার পেছনে হাটলেন ভাবনাও। তার ফেসবুক ও টুইটারে তিনি কয়েকটি ছবিসহ একটি পোস্ট শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বাসার বাজার সামলাই না,
বাজারে গিয়ে ছবি আঁকি’।
শহিদুল ইসলাম খোকন নামে এক ব্যক্তি ভাবনার ওই পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন, ‘আমার একটা ছবি করে দিও নায়িকা’। এই কমেন্টে ভাবনা ‘লাভ’ রিঅ্যাক্ট দিয়েছেন।
সাঈদা নীলিমা দোলা নামের আরেকজন কমেন্ট করেছেন, ‘ও মাই গড! সাচ এ কনসেপ্ট’। এই কমেন্টেও ভাবনাকে ‘লাভ’ রিঅ্যাক্ট করতে দেখা গেছে।
টুম্পা সাঈদ নামে একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ, তোমার অনেক প্রতিভা আপু। অনেক গুনে গুনান্বিত’।
ইউডি/এ


