সন্ত্রাসী হামলা নয়, গ্যাস থেকে হতে পারে গুলিস্তানের বিস্ফোরণ : সিটিটিসি

সন্ত্রাসী হামলা নয়, গ্যাস থেকে হতে পারে গুলিস্তানের বিস্ফোরণ : সিটিটিসি

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ মার্চ ২০২৩ । আপডেট ২১:৩০

রাজধানীর গুলিস্তানের বিস্ফোরণের ঘটনা সন্ত্রাসী হামলা নয় বলে মত দিয়েছে পুলিশ।

বুধবার (০৮ মার্চ) বিকেলে দেওয়া ব্যাখ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের (সিটিটিসি) বোমা নিস্ক্রিয়কারী ইউনিটের ইনচার্জ (এডিসি) রহমত উল্লাহ চৌধুরী এ তথ্য জানান।

ডিএমপির সিটিটিসির বোমা নিস্ক্রিয়কারী ইউনিট, গ্যাস থেকে বিস্ফোরণের ধারণার পক্ষে সম্ভাব্য পাঁচটি কারণ তুলে ধরেছে। একইসঙ্গে উল্লেখ করা হয়েছে সন্ত্রাসী হামলা না মনে হওয়ার চারটি কারণ।

মঙ্গলবার (৭ মার্চ) ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘‌‌‌‌‌‌গুলিস্তানের বিস্ফোরণের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading