বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা আজ দ্বিতীয়

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা আজ দ্বিতীয়

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ । আপডেট ১২:০০

ঢাকার বাতাসের মান বৃহস্পতিবার সকালেও ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। সকাল ৮টায় ৩৪ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৮৭ নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় বাংলাদেশের রাজধানী দ্বিতীয় অবস্থানে রয়েছে।

পাকিস্তানের করাচি ও ইন্ডিয়ার কলকাতা যথাক্রমে একিউআই ১৮৮ ও ১৮৪ স্কোর নিয়ে তালিকার প্রথম ও তৃতীয় অবস্থানে রয়েছে।

একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘ঝুকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

একিউআই দৈনন্দিন বাতাসের গুণগতমানের একটি সূচক প্রতিবেদন করে জনগণকে জানায় যে কোনো নির্দিষ্ট শহরের বাতাস কতটা পরিষ্কার বা দূষিত এবং এর সঙ্গে সম্পর্কিত স্বাস্থ্যের প্রভাবগুলো তাদের জন্য কি ধরণের উদ্বেগের কারণ হতে পারে তাও জানায়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading