রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু

রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ । আপডেট ১৩:৪৫

পবিত্র রমজান মাস উপলক্ষে বৃহস্পতিবার (০৯ মার্চ) থেকে সাশ্রয়ী দামে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বুধবার (০৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় সরকারি এ বিপণন সংস্থা।

টিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম দুই পর্বে করা হবে। এই লক্ষ্যে প্রথম পর্বের কার্যক্রম বৃহস্পতিবার থেকে ঢাকা মহানগরসহ সারাদেশে শুরু হবে।’

আরও বলা হয়, ‘এই বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে। কার্ডধারী ভোক্তা সাধারণ নিজস্ব সময়ে নির্ধারিত ডিলারদের কাছ থেকে প্রথম পর্বে পণ্য সামগ্রী কিনতে পারবেন।’

এতে জানানো হয়, ভোক্তারা সর্বোচ্চ এক কেজি চিনি ৬০ টাকা দরে কিনতে পারবেন। মসুর ডাল ৭০ টাকা দরে দুই কেজি, সয়াবিন তেল লিটার ১১০ টাকা দরে সর্বোচ্চ দুই লিটার, ছোলা ৫০ টাকা দরে এক কেজি এবং ১০০ টাকা দরে সর্বোচ্চ এক কেজি খেজুর ক্রেতারা নিতে পারবেন। তবে খেজুর শুধুমাত্র ঢাকা শহরে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading