পুলিশের ওপর হামলার ঘটনায় ইমরান খানের বিরুদ্ধে মামলা

পুলিশের ওপর হামলার ঘটনায় ইমরান খানের বিরুদ্ধে মামলা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ । আপডেট ১৫:০০

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ও দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে নতুন একটি মামলা করা হয়েছে।

লাহোরে ১৪৪ ধারা জারির পর ‘পুলিশের ওপর হামলা’ এবং জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘অশালীন ভাষা ব্যবহারের’ ঘটনায় এই মামলা করা হয়েছে। খবর জিও টিভির।

রাইওয়ান্ডে ডেপুটি পুলিশ সুপারের পক্ষে ওই এজাহার দায়ের করা হয়ছে। সেখানে বলা হয়েছে, বুধবার (০৮ মার্চ) পিটিআইয়ের কমপক্ষে ৩০০-৪০০ কর্মী শহরে সহিংসতা চালিয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অশালীন শব্দ প্রয়োগ করেছে।

এরপরই বৃহস্পতিবার (০৯ মার্চ) পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইনের ৭ ধারা এবং পেনাল কোডের ১৪৭, ১৪৯, ৩৫৩, ১৮৬, ৩০২, ৩২৪, ১৮৮, ৪২৭, ২৯০, ২৯১ ও ১০৯ ধারায় এই এজাহার দায়ের করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, পিটিআইয়ের কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, হাসান নিয়াজী, হাম্মাদ আজহার, মেমুদুল রশিদ, ফাররুক হাবিব, ফাওয়াদ চৌধুরী ও ইজাজ চৌধুরীর নির্দেশে এ কাজ করেছে।

এতে আরও বলা হয়, সহিংস জনতা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে এবং লাঠি দিয়ে হামলা চালায়। এ ঘটনায় ১৩ পুলিশ সদস্য আহত হয়। এছাড়া নিজ দলের কর্মীদের এই সহিংসতায় পিটিআইয়েরও ছয় কর্মী আহত হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading