গুলিস্তানে বিস্ফোরণ, ভবন মালিকসহ তিনজন গ্রেফতার

গুলিস্তানে বিস্ফোরণ, ভবন মালিকসহ তিনজন গ্রেফতার

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ । আপডেট ১৯:০০

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ভবন মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ বিভাগের অতিরিক্ত কমিশনার ড. খ মহিউদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ভবন মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান, ব্যবসায়ী আ. মোতালেব মিন্টু। সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা বলেন, ভবন মালিক ওয়াহিদুর রহমান (৪৬) এবং তার ভাই মতিউর রহমানকে (৩৬)গত ৭ মার্চ ফুলবাড়িয়া এলাকা থেকে জিজ্ঞাসাবাদ এর জন্য আটক করা হয়। একই দিন রাতে ঢাকা মেডিকেল এলাকা থেকে মোতালেব মিন্টুকে (৩৬) জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। পরবর্তীতে বিস্ফোরণের ঘটনায় ভবন মালিকের অবহেলাজনিত দায় থাকায় তাদের গ্রেফতার করা হয়।

সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় রোববার বিকেল পর্যন্ত ২২ জন মারা গেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করে পুলিশ। সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তিনজনকে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading