গুলিস্তান বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

গুলিস্তান বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

উত্তরদক্ষিণ । শনিবার, ১১ মার্চ ২০২৩ । আপডেট ১১:৪৫

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মির্জা আজম (৩৬) মারা গেছেন। এতে এ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হলো।

শনিবার (১১ মার্চ) সকাল পৌনে দশটায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মির্জা আজম সিদ্দিকবাজারে ‘বাংলাদেশ সেনেটারি’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ঘটনার সময় দোকানেই ছিলেন। বিস্ফোরণের পর তিনি দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিলেন।

নিহতের মামা বাবুল আক্তার জানান, পটুয়াখালীর বগা এলাকার শাজাহান মিয়ার সন্তান ছিলেন মির্জা আজম। স্ত্রী মিম ও এক ছেলেকে নিয়ে মগবাজার মধুবাগ এলাকায় একটি বাসায় থাকতেন। তার স্ত্রী দেড় মাসের অন্তঃসত্ত্বা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading