রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ২

রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ২

উত্তরদক্ষিণ । শনিবার, ১১ মার্চ ২০২৩ । আপডেট ১২:০০

রংপুরের পাগলাপীরের বটতোলা এলাকায় ময়না পরিবহনের বাস খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

শনিবার (১১ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুইজন পুরুষ বলে জানা গেছে। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ২৫ এবং অন্যজনের বয়স ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় শনাক্ত হয়নি।

রংপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক আবদুল হামিদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading