সাপ্তাহিক লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ মার্চ ২০২৩ । আপডেট ১২:৩০
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে জেনেক্স ইনফোসিস। সপ্তাহজুড়ে কোম্পানিটির এক কোটি ৫২ লাখ ৯০ হাজার ২৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৪ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯৪ লাখ ৩১ হাজার ৮০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৭ কোটি ৩৪ লাখ ১৭ হাজার টাকা।
লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৭ লাখ ৮০ হাজার ৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৫ কোটি ১৬ লাখ ৬৮ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিং,এডিএন টেলিকম, শাইনপুকুর সিরামিক, জেমিনি সি ফুড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বসুন্ধরা পেপার এবং আমরা নেটওয়ার্ক লিমিটেড।
ইউডি/এ

