সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসী ফুটওয়্যার
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ মার্চ ২০২৩ । আপডেট ১৩:৩০
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৩৫টির দর বেড়েছে, ২৩টির দর কমেছে, ২২৫টির দর অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের শুরুতে লিগ্যাসী ফুটওয়্যারের উদ্বোধনী দর ছিল ৪০ টাকা ৮০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৪৯ টাকা ৯০ পয়সায়। আগের সপ্তাহের চেয়েও কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ টাকা ১০ পয়সা বা ২২.৩০ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকমের ১৮.০৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ১৬.৫৪ শতাংশ, সী পার্ল রিসোর্টের ১৬.৩২ শতাংশ, সিটি জেনারেলের ১৫.৬৪ শতাংশ, বিডি কমের ১২.৬৬ শতাংশ, ইনটেকের ১২.৫৬ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১১.৯৪ শতাংশ, ডমিনেজ স্টিলের ১০.৪৯ শতাংশ এবং বসুন্ধরা পেপারের ১০.৩৮ শতাংশ দর বেড়েছে।
ইউডি/এ

