টপলেস হয়ে সুইমিং পুলে নামতে পারবেন নারীরা
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ মার্চ ২০২৩ । আপডেট ১৪:১৫
ছেলেরা উর্দ্ধাঙ্গে কোনও পোশাক ছাড়াই পাবলিক সুইমিং পুলে নামতে পারেন। অথচ নারীরা এমনভাবে নামলেই দোষ! সম্প্রতি এই বিষয়ে সরব হন এক নারী। তার দাবি ছিল- ছেলেদের মতো মেয়েদেরও পোশাক খুলে সুইমিং পুলে নামার অধিকার দিতে হবে।
সম্প্রতি ওই নারীকে একটি সুইমিং পুল ঢুকতে বাধা দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী বলেন, তিনি উর্দ্ধাঙ্গের পোশাক খুলে সুইমিং পুলে নামতে চেয়েছিলেন। সে কারণেই তাকে ঢুকতে দেওয়া হয়নি।
এই ঘটনা নিয়ে খেপে যান ওই নারী। জার্মানির রাজধানীতে সিনেট অফিসে গিয়ে অভিযোগ জানান তিনি। ছেলেরা পোশাক ছাড়া গোসল করতে পারলে, মেয়েরা কেন পারবে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, ছেলে ও মেয়েদের জন্য এমন আলাদা নিয়ম আসলে বৈষম্যমূলক আচরণ।
এরপর ওই নারীর সঙ্গে প্রতিবাদে যুক্ত হন আরও অনেকে। শেষ পর্যন্ত ওই নারীদের দাবি অনুযায়ী পাবলিক সুইমিং পুলে গোসলের আইনে পরিবর্তন আনে বার্লিনের সিনেট। বৈষম্য নিয়ে ওঠা অভিযোগের নিষ্পত্তি করা হয়।
নতুন আইন অনুযায়ী, নারীরা পোশাক ছাড়াই গোসল করতে পারবেন। খোলামেলাভাবে সাঁতারও কাটতে পারবেন তারা।
ইউডি/এ

