১৮ মার্চ সব মহানগরে বিএনপির সমাবেশ

১৮ মার্চ সব মহানগরে বিএনপির সমাবেশ

উত্তরদক্ষিণ । শনিবার, ১১ মার্চ ২০২৩ । আপডেট ১৬:১৫

দেশের সব মহানগরে আগামী ১৮ মার্চ সমাবেশ করবে বিএনপি। শনিবার (১১ মার্চ) রাজধানীর বাড্ডায় মানববন্ধন কর্মসূচি থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষণা দিয়েছেন।

রাজধানীতে যাত্রাবাড়ী থেকে টঙ্গীর আবদুল্লাহপুর ব্রিজ পর্যন্ত ২৪ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি। সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে দলটি আজ এ মানববন্ধন করে। বেলা ১১টায় শুরু হওয়া মানববন্ধন চলে দুপুর ১২টা পর্যন্ত।

বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট গত ২৪ ডিসেম্বর থেকে যুগপৎ কর্মসূচি পালন করে আসছে। আজকের মানববন্ধন কর্মসূচিও একযোগে পালন করছে বিএনপিসহ বিভিন্ন দল ও জোট। রাজধানীর পাশাপাশি সারা দেশের সব জেলা ও মহানগরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধন পালিত হয়।

বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading