চলতি বছর ইন্ডিয়া-অস্ট্রেলিয়ার যৌথ সামরিক মহড়া

চলতি বছর ইন্ডিয়া-অস্ট্রেলিয়ার যৌথ সামরিক মহড়া

উত্তরদক্ষিণ । শনিবার, ১১ মার্চ ২০২৩ । আপডেট ১৬:৪৫

দুই দেশের বিভিন্ন খাতে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চলতি বছর একটি বিস্তৃত চুক্তি স্বাক্ষর করছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। শুক্রবার ইন্ডিয়ার রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

সংবাদ সম্মেলনে অ্যান্থনি অ্যালবানিজ বলেন, ‘বিভিন্ন খাতে সহযোগিতামূলক সম্পর্ক বাড়াতে বিস্তৃত আলোচনা হয়েছে আমাদের। পরিবেশবান্ধব বিভিন্ন প্রকল্প, সৌরবিদ্যুৎ ও হাইড্রোজেন প্রকল্প নিয়ে চলতি বছরই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের চেষ্টা করব আমরা। এই ব্যাপারটিকে আমরা উভয়ই গুরুত্ব দিচ্ছি এই কারণে যে— জীবাশ্ম জ্বালানি পরিবেশের জন্য হুমকি স্বরূপ।’

সম্ভাব্য সেই চুক্তিতে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষার মতো ব্যাপারগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে উল্লেখ করা থাকবে বলেও জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, চলতি বছরেই দক্ষিণ ইন্ডিয়ার মালাবার উপকূলে যৌথ সামরিক মহড়া আয়োজনের ব্যাপারেও আলোচনা হয়েছে।

‘এই সফরের ইন্ডিয়া ও অস্ট্রেলিয়ার পারস্পরিক সম্পর্কের মধ্যে যতখানি অগ্রগতি হয়েছে, তাকে আমি স্বাগত জানাচ্ছি।’

গত ৮ মার্চ চার দিনের এক সরকারি ইন্ডিয়া আসেন অ্যান্থনি অ্যালবানিজ। সেদিন ইন্ডিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের রাজধানী আহমেদাবাদে এসে পৌঁছান তিনি।

ইন্ডিয়া সফরের আগেই এই সফরকে ‘গুরুত্বপূর্ণ’বলে মন্তব্য করেছিলেন অ্যালবানিজ। তিনি বলেছিলেন, ‘ইন্ডিয়াতে একটি ব্যবসায়িক প্রতিনিধিদল নিয়ে যাচ্ছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সফর হবে। সংস্কৃতি, অর্থনীতি নিরাপত্তা…অর্থাৎ দু’দেশের সম্পর্কের উন্নতি এবং সহযোগিতার ক্ষেত্র বাড়ানোই আমাদের মূল লক্ষ্য।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading