এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ, কুমিল্লা বোর্ডে পাশের সংখা বাড়ল আরও ৪৪

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ, কুমিল্লা বোর্ডে পাশের সংখা বাড়ল আরও ৪৪

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ মার্চ ২০২৩ । আপডেট ১০:৪৫

কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে ১৭১ জনের রেজাল্টে পরিবর্তন হয়েছে।

শনিবার (১১ মার্চ) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবার পুনঃনিরীক্ষণের জন্য ছয় হাজার ৭৭৫ জন শিক্ষার্থী আবেদন করে। অনেক শিক্ষার্থী একাধিক পত্রে আবেদন করে। বিষয়ভিত্তিক আবেদন পড়ে ২১ হাজার ৮৫৪টি। সবগুলো খাতা পুনঃনিরীক্ষণে ১৭১ জনের ফল পরিবর্তন হয়। নতুন করে জিপিএ-৫ পায় ৩৩ জন। অকৃতকার্য তালিকা থেকে কৃতকার্য হয়েছে ৪৪ জন। এছাড়া পূর্বে পাস করা ১৩৬ জনের জিপিএ পরিবর্তন হয়।

২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল গত ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়। পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ৭২ শতাংশ। ৮৫ হাজার ৮৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করে ৭৭ হাজার ৯০৭জন। জিপিএ-৫ পায় ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী। পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১৫ হাজার ছাড়ালো।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading