রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৪
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ মার্চ ২০২৩ । আপডেট ১১:৩০

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় মাদকসহ ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১২ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

ডিএমপি জানায়, এটি নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ। শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৯ হাজার ৩৯৩ পিস ইয়াবা, ৯ গ্রাম হেরোইন (১১৬ পুরিয়া), ৯৯ কেজি ৮৫ গ্রাম গাঁজা ছাড়াও ২০ লিটার দেশীয় তৈরি মদসহ ২৬ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা করা হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading