বিডি মনোস্পুলের সঙ্গে একীভূত হচ্ছে পার্ল পেপার
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ মার্চ ২০২৩ । আপডেট ১৪:০০
শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে একীভূত হওয়ার অনুমোদন পেয়েছে পার্ল পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। বিডি মনোস্পুলের পরিচালনা পর্ষদ এই একীভূত করণের অনুমতি দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, উচ্চ আদালতের অনুমোদন সাপেক্ষে কোম্পানিটির পরিচালনা পর্ষদ একীভূতকরণের বিষয়টি অনুমোদন করেছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ব্যাংক, ক্রেডিটরস এবং শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে একীভুত হতে পারবে কোম্পানি দুইটি।
ইউডি/এ

