আগ্রহের শীর্ষে ইউনিলিভার কনজুমার
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ মার্চ ২০২৩ । আপডেট ১৬:৪৫
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১২ মার্চ) ইউনিলিভারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৫৭৪ টাকা ৭০ পয়সা বা ২০ দশমিক ১৭ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু এগ্রোর শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ৪৪ শতাংশ। আর ২ দশমিক ৬৮ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো- আলহাজ টেক্সটাইল, ফাইন ফুডস, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ওয়াইম্যাক্স, আইটি কনসালটেন্টস, রংপুর ফাউন্ড্রি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
এদিন লেনদেন হওয়া ৩১৪ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১৪১টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৫৬টির।
ইউডি/এ

