নির্বাচন অংশগ্রহণমূলক হলে পর্যবেক্ষক পাঠাবে ইইউ

নির্বাচন অংশগ্রহণমূলক হলে পর্যবেক্ষক পাঠাবে ইইউ

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ মার্চ ২০২৩ । আপডেট ১৪:০০

গত দুই নির্বাচন অংশগ্রহণমূলক না হবার অভিযোগ তুলে পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন। তবে আসছে নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় ২৭ দেশের এই জোট।

১৬ ফেব্রুয়ারি সেই ইচ্ছার কথা চিঠি লিখে জানায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে। ওই দিনই ঢাকার ইইউ প্রধানসহ জোটের অন্যান্য রাষ্ট্রদূতরা বৈঠক করে আওয়ামী লীগের সঙ্গে।

এর আগে জানুয়ারিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে নির্বাচনী পর্যবেক্ষক ও কারিগরি সহযোগিতার কথা জানায় ইইউ। আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক, এটাই চান তারা।

সেই ধারাবাহিকতায় এবার বিএনপির সঙ্গে বৈঠক করেছে ইইউ। রোববার (১২ মার্চ) ইইউ ডেলিগেশন প্রধানের বাসায় হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন জোটের অন্যান্য রাষ্ট্রদূত। যেখানে নির্বাচন নিয়ে নিজেদের অবস্থানের কথা তুলেন ধরেন ইইউ প্রধান। শোনেন বিএনপির কথাও।

এ সময় চার্লস হোয়াইটলি গণমাধ্যমকে বলেন, ‘আসছে নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাতে প্রস্তুত। বিএনপিকে বলেছি ইইউ-এর হাই-রিপ্রেজেন্টিভ জানিয়েছেন বাংলাদেশ এক্ষেত্রে অগ্রাধিকার পাবে। আর এটা তখনই হবে যখন নির্বাচন হবে অংশগ্রহণমূলক। নিশ্চিত হবে বিএনপির অংশগ্রহণ। আর বিএনপির অবস্থান পরিষ্কার করেছে যা সবারই জানা, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় দলটি। আমরা শুনেছি তাদের দাবিগুলো।’

চার্লস জানান, আগামীতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হবার কথা রয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading