অস্কারে ইন্ডিয়ার তিন চমক

অস্কারে ইন্ডিয়ার তিন চমক

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ মার্চ ২০২৩ । আপডেট ১৯:০০

দুটি পুরস্কার অর্জন করে অস্কারে দারুণ চমক দেখিয়েছে ইন্ডিয়ান নির্মাতা। ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ নিয়ে শুরু থেকেই জল্পনা ছিল এবং আশাহত হয়নি দক্ষিণ এশিয়ার দেশটি। তবে মূল চমকটি এসেছে সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে।

‘দ্য এলিফ্যান্ট হুইসপার্স’ শিরোনামের এই চলচ্চিত্রে পরিচালক কার্তিকি গনজালভেস ও প্রযোজক গুণিত মোঙ্গার ইন্ডিয়ার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেছেন।

দুই নারী নির্মাতার গল্পটি ছিল হস্তীশাবক রঘু ও দুই মাহুতকে ঘিরে। এক দুর্ঘটনার পরে রঘুকে নিয়ে আসা হয় বোমান ও বেলির কাছে। হস্তীশাবকটি হয়ে ওঠে তাদের জীবনের অংশ। হাতি ও মানুষের এ রসায়ন পছন্দ করেছেন অস্কারের বিচারকেরা।

অন্যদিকে মৌলিক গান বিভাগে পুরস্কার জেতা ‘নাটু নাটু’র পারফরম্যান্স ছিল অস্কারের মঞ্চে।

পুরস্কার হাতে নিয়ে গানটির কারিগর এমএম কিরাবানি বলেন, ‘‘আমার মনে শুধু একটাই আশা ছিল। ‘আরআরআর’কে জিততে হবে। এটা সব ইন্ডিয়ার আশাবাদ। আমার মনে হচ্ছে আমি পৃথিবীর শীর্ষে আছি।”

এবার অস্কারের মঞ্চে ইন্ডিয়ার আরেকটি চমক অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অবশ্য অস্কার প্রেজেন্টার হিসেবে তার উপস্থিতির খবর আগেই জানা ছিল। যথারীতি মঞ্চে আলো ছড়িয়েছেন তিনি।

তবে উপস্থাপক জিমি কিমেল ‘আরআরআর’কে বলিউড সিনেমা হিসেবে উল্লেখ করায় ইন্ডিয়ার, বিশেষত দক্ষিণের, দর্শকরা ক্ষুব্ধ হয়েছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading