এক দশকে এডিবির সহায়তা বৃদ্ধি পেয়েছে ৩ গুণ : প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ । আপডেট ১১:৪৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত এক দশকে বাংলাদেশে এডিবির (এশীয় উন্নয়ন ব্যাংক) সহায়তা প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ সরকার যখন ২০০৯ সালে গঠন হয়েছে, তার পর থেকে তাদের সহযোগতার হার বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, ‘বর্তমানে এডিবিরি ক্রমবর্ধমান অবদান দাঁড়িয়েছে ২৮ দশমিক ৩৮ বিলিয়ন আমেরিকান ডলারে। যা এডিবিরি পোর্টফোলিওতে বাংলাদেশকে তৃতীয় বৃহত্তর গ্রাহক হিসেবেই স্বীকার করা হচ্ছে।’
মঙ্গলবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে বাংলাদেশ ও এডিবির অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
ইউডি/এ

