লেনদেন বাড়ল শতকোটি টাকা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ । আপডেট ১৬:১৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতন হয়েছে। তবে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে শতকোটিরও বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৪ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ছয় হাজার ২৩১ পয়েন্টে।

একইসঙ্গে ‘ডিএস ৩০’ সূচক চার পয়েন্ট এবং ‘ডিএসইএস’ সূচক পাঁচ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৫৫ ও ২২১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৫৬৩ কোটি ৬৩ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৫১ কোটি ৭১ লাখ ৮১ হাজার টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১১১ কোটি ৯১ লাখ ৯৮ হাজার টাকা।

ডিএসইতে মোট ৩৩৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৩১ কোম্পানির। দরপতন হয়েছে ১০২ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২০১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading