ইরানের ড্রোন বহনকারী নতুন যুদ্ধজাহাজ ‘শহিদ মাহদাভি’

ইরানের ড্রোন বহনকারী নতুন যুদ্ধজাহাজ ‘শহিদ মাহদাভি’

উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ মার্চ ২০২৩ । আপডেট ১৬:১৫

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌ সেনারা দেশীয়ভাবে তৈরি ‘কামিকাজে’ ড্রোন বহনকারী একটি নতুন যুদ্ধজাহাজ চালু করেছে। জাহাজটি কামিকাজে ড্রোনের পাশাপাশি অন্যান্য ড্রোনও বহন করবে। আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরির বরাত দিয়ে এ তথ্য জানায় প্রেস টিভি।

তিনি জানান, ‘শহিদ মাহদাভি’ নামে জাহাজটি ৩০০ থেকে ৭৫০ কিলোমিটার রেঞ্জের ক্রুজ মিসাইল, সেপেহার-৭ উল্লম্ব লঞ্চ ড্রোন, এক হাজার কিলোমিটার রেঞ্জসহ কামিকাজে ড্রোন এবং পাঁচটি হেলিকপ্টার বহন করতে সক্ষম।

সমুদ্রগামী জাহাজটি আইআরজিসি বহরে যোগ দেওয়ার কয়েকদিন পর, আলী রেজা তাংসিরি টেলিভিশনের অনুষ্ঠানে এই তথ্য জানান। দুই হাজার ১০০ টন ওজনের জাহাজটি ২৪০ মিটার দীর্ঘ, ২৭ মিটার চওড়া এবং এতে একটি থ্রিডি ফেজড রাডার এবং উচ্চ-ক্ষমতাসম্পন্ন ইলেকট্রনিক ওয়ারফেয়ার যোগাযোগ ব্যবস্থা রয়েছে।

জেনারেল তাংসিরি জানান, অদূর ভবিষ্যতে ইরানের যুদ্ধজাহাজের গতি আমেরিকান যুদ্ধজাহাজের গতিকে ছাড়িয়ে যাবে। আরও বেশ কিছু যুদ্ধজাহাজ বিভিন্ন ধরনের উন্নত মিসাইল দিয়ে সজ্জিত করা হয়েছে। এর মধ্যে তারেক ক্লাস বোট ৬০ নটিক্যাল মাইল গতিতে চলার সময় শত্রুর লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading