দর পতনের শীর্ষে মেট্রো স্পিনিং
উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ মার্চ ২০২৩ । আপডেট ১৬:৩০
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৬০৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ৩১০টি প্রতিষ্ঠানের মধ্যে ২১টির দর বেড়েছে, ১১৩টির কমেছে ও ১৭৬টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মেট্রো স্পিনিং লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস মঙ্গলবার মেট্রো স্পিনিং লিমিটেডের ক্লোজিং দর ছিল ৩৭ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৩৩ টাকা ৪০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর তিন টাকা ৭০ পয়সা বা ৯.৯৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৯.৪৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৭.৯৫, মুন্নু এগ্রোর ৭.৪৬, সেনা কল্যান ইন্সুরেন্সের ৭.২৭, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৬.৯১, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৬.১৬, সি পার্ল হোটেলের ৫.৪৪, জিল বাংলা সুগার মিলসের ৫.৪৩ এবং মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫.২৯ শতাংশ দর কমেছে।
ইউডি/এ

