শুধুই বন্ধুত্ব নাকি প্রেম?

শুধুই বন্ধুত্ব নাকি প্রেম?

উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ মার্চ ২০২৩ । আপডেট ২২:০০

একসঙ্গে চলার কারণে অচেনা মানুষ হয়ে উঠতে পারে আপনার ঘনিষ্ঠতম বন্ধু। আবার সেই বন্ধুত্বের সম্পর্ক কখনো মোড় নিতে পারে প্রেমে। এ কারণে সম্পর্কটি শুধুই বন্ধুত্ব নাকি প্রেম, তা নিয়ে অনেক সময় মনের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়। তবে কিছু লক্ষণ পর্যবেক্ষণ করলে সহজেই বুঝতে পারবেন, যার সঙ্গে চলছেন তিনি বন্ধু নাকি প্রেমিক।

আপনার প্রতি বেশি মনোযোগী
তিনি যদি নিজে থেকে কথা বলতে আগ্রহী হন, আপনার যেকোনো প্রয়োজন পূরণে সব সময় ইচ্ছুক থাকেন অথবা আপনার কোনো প্রকার জোর দাবি ছাড়াই পর্যাপ্ত সময় দেন, তাহলে বুঝবেন তিনি আপনাকে ভালোবাসেন।

নিয়মিত যোগাযোগ রাখা
তিনি কি নিয়মিত ফোন করেন? অথবা আপনি ফোন করলে কি দ্রুত প্রতিক্রিয়া পান? যদি উত্তর হয়—হ্যাঁ, তাহলে আপনার প্রতি তার বন্ধুত্বের থেকেও বেশি অনুভূতি রয়েছে।

সম্পর্ক নিয়ে সচেতন থাকা
খেয়াল করে দেখুন তিনি শুধু আপনার সঙ্গে ঘুরতে কিংবা সময় কাটাতে পছন্দ করেন নাকি ভবিষ্যত নিয়েও সচেতন। ভবিষ্যত পরিকল্পনা না থাকলে বুঝতে হবে তিনি শুধু আপনার বন্ধু।

অন্যদিকে তাকানো পরিহার করা
যখন দেখবেন আশপাশে সুন্দর কোনো মেয়ে থাকার পরও তিনি অন্যত্র তাকাচ্ছেন না, তখন বুঝবেন তিনি কেবল আপনার প্রতিই আগ্রহী।

মনের কথা বুঝতে পারা
তিনি যদি প্রতিনিয়ত আপনার পছন্দ অপছন্দ বুঝে চলেন এবং আপনার ভালো লাগা বা খারাপ লাগার দিকে নজর রাখেন তাহলে তাকে প্রেমিক বললে ভুল হবে না।

আপনি যেমন সেভাবেই গ্রহণ করা
ভুলত্রুটি নিয়ে মানুষ। তাই আপনার মন্দ দিকগুলো মেনে নিয়ে যদি তিনি আপনার সঙ্গে থাকেন, তাহলে বুঝবেন তিনি আপনার প্রেমে পড়েছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading