১৩ বছর বয়সে ৪৫ দিনের নির্জন কারাবাস!

১৩ বছর বয়সে ৪৫ দিনের নির্জন কারাবাস!

উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ মার্চ ২০২৩ । আপডেট ১৮:০০

মাত্র ১৩ বছর বয়সে ৪৫ দিনের কারাবাস! এমন ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ান আদিবাসী কিশোর জ্যাকের সঙ্গে। সমবয়সী আরেক কিশোরের সঙ্গে হাতাহাতির ঘটনায় রিমান্ডে নিয়ে কুইন্সল্যান্ডের ক্লিভল্যান্ড ইয়োথ ডিটেনশন কেন্দ্রে কমপক্ষে ৪৫ দিনের জন্য সম্পূর্ণ নির্জন কারাগারে রাখা হয়েছিল তাকে।

দ্য গার্ডিয়ানের তথ্যমতে, জ্যাকের অ্যাটর্নি গ্রাউ ঘটনাটিকে ‘বর্বর এবং নির্মম’ বলে সমালোচনা করেছেন। তিনি জানান যে, জ্যাক কারাদন্ড পাবার মতো এমন কোনো গুরুতর অপরাধ করেনি। এমনকি জ্যাকের কোনো উল্লেখযোগ্য অপরাধমূলক অতীত রেকর্ডও নেই।

টিম গ্রাউ আরো জানান, মানসিক চাপ সহ্য করতে না পেরে এক পর্যায়ে জ্যাক শৌচাগার থেকে পানি এনে তার সেল ভাসিয়ে দেয় এবং পানি পান করা বন্ধ করে দেয়।

স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, ০১ ফেব্রুয়ারি থেকে জ্যাক পুরো ২২ দিন নির্জন কারাবাসে কাটিয়েছে। প্রায় দুই মাস আটক থাকার সময় মাত্র পাঁচ দিন তাকে সেল থেকে বের হতে দেওয়া হয়েছিল।

কারাদণ্ড দেওয়ার আগে জ্যাককে শুধুমাত্র একবার আদালতে হাজির করা হয়েছে। আটকের সময়কালের মধ্যে তাকে ছয় দিন প্রাপ্তবয়স্ক কারাগারে রাখা ছিল। গত সপ্তাহে তাকে মুক্তি দেওয়া হয়।

কুইন্সল্যান্ড যুব বিচার আইন নিয়ে এর আগেও একটি পৃথক বিষয়ে মানবাধিকার সংস্থা গুলো আপত্তি প্রকাশ করেছিল, যা বর্তমানে সংশোধন করা হচ্ছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading