শেয়ার কিনবে এসিআইয়ের উদ্যোক্তা পরিচালক
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ । আপডেট ১২:৩০
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি এসিআই লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এসিআই ফাউন্ডেশন কোম্পানিটির মোট এক লাখ ৩৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।
এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে এক লাখ চার হাজার ও মূল মার্কেটের মাধ্যমে ৩১ হাজার শেয়ার কিনবে এ উদ্যোক্তা পরিচালক।
৩০ কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জটির বিদ্যমান বাজারদরে এসব শেয়ার ক্রয় সম্পন্ন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে বুধবার কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২৬০ টাকা ২০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির সর্বনিম্ন ও সর্বোচ্চ শেয়ার দর ছিল যথাক্রমে ২৬০ টাকা ২০ ও ৩১৩ টাকা ৯০ পয়সা।
ইউডি/এ

