সাকিব-হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি পুলিশ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ । আপডেট ১৫:৫৫
বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান এবং আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান হারুন অর রশীদ।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে এ তথ্য জানিয়েছেন তিনি।
ডিবিপ্রধান জানান, ডিবি থেকে নিষেধ করার পরও সাকিব ও হিরো আলম দুবাইয়ে গিয়েছেন। তদন্তের প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। জুয়েলারির দোকানে কাদের বিনিয়োগ আছে সেটিও খতিয়ে দেখা হবে।
ইউডি/এ

