সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে আলহাজ টেক্সটাইল

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ মার্চ ২০২৩ । আপডেট ১২:০০

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৭৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৫টির দর বেড়েছে, ১৪১টির দর কমেছে, ২২২টির দর অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে আলহাজ্ব টেক্সটাইলের উদ্বোধনী দর ছিল ১৭৩ টাকা ৭০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৯৪ টাকা ৩০ পয়সায়। আগের সপ্তাহের চেয়েও কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২০ টাকা ৬০ পয়সা বা ১১.৮৬ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৯.১২ শতাংশ, শ্যামপুর সুগারের ৮.৯৩ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৮ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৭.০৪ শতাংশ, ওয়াইম্যাক্সের ৬.৬৩ শতাংশ, ইউনিলিভারের ৪.৬৩ শতাংশ, আরডি ফুডের ৩.৩৮ শতাংশ, ন্যাশনাল ফিডের ২.১৭ শতাংশ এবং ফাইন ফুডের ১.২৩ শতাংশ দর বেড়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading