ডিএসইর পিই রেশিও কমেছে
উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ মার্চ ২০২৩ । আপডেট ১১:৪৫
সদ্য সমাপ্ত সপ্তাহে (১২-১৬ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে।
ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪ দশমিক ৪০ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা ১৪ দশমিক ৩৫ পয়েন্টেই অবস্থান করছে।
ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ কমেছে।
ইউডি/এ

