চলতি সপ্তাহে ডিভিডেন্ড দেবে তিন কোম্পানি

চলতি সপ্তাহে ডিভিডেন্ড দেবে তিন কোম্পানি

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ মার্চ ২০২৩ । আপডেট ১৩:০০

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠানের বোর্ড সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানগুলোর সভায় নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। এই তিন কোম্পানির মধ্যে রয়েছে ইউনাইটেড ফাইন্যান্স, ফিনিক্স ইন্স্যুরেন্স এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইউনাইটেড ফাইন্যান্স: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৩ মার্চ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

ফিনিক্স ইন্স্যুরেন্স: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২০ মার্চ বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২০ মার্চ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading