জাতির পিতার জন্মদিনে ডিএসই’র শ্রদ্ধা

জাতির পিতার জন্মদিনে ডিএসই’র শ্রদ্ধা

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ মার্চ ২০২৩ । আপডেট ১২:৪৫

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন ডিএসই’র নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।

১৭ মার্চ জাতির পিতার জন্মদিন উপলক্ষে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক মো. আফজাল হোসেন, মো. সিদ্দিকুর রহমান, শরীফ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, প্রধান রেগুলেটরি কর্মকর্তা খায়রুল বাসারসহ ডিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা৷

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading