মৈত্রী পাইপলাইনের উদ্বোধন, ইন্ডিয়া থেকে তেল আসবে বাংলাদেশে

মৈত্রী পাইপলাইনের উদ্বোধন, ইন্ডিয়া থেকে তেল আসবে বাংলাদেশে

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ মার্চ ২০২৩ । আপডেট ১৮:১৫

জ্বালানি তেল আনতে বাংলাদেশ-ইন্ডিয়া মৈত্রী পাইপলাইন ভার্চুয়ালি উদ্ধোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (১৮ মার্চ) বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে আন্তঃদেশীয় এ পাইপলাইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দুই নেতা।

শিলিগুড়ি থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত প্রায় ১৩২ কিলোমিটার দৈর্ঘ্য পাইপলাইনের পুরোটাই নির্মাণ হয়েছে ইন্ডিয়ার অর্থায়ন ও কারিগরি সহায়তায়। যা দুই দেশের সম্পর্কের নতুন মাত্রা হিসেবে দেখছে জ্বালানি বিভাগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইন্ডিয়া থেকে পাইপলাইনে প্রাথমিক অবস্থায় বছরে দুই লাখ মেট্রিক টন জ্বালানি পাওয়া যাবে, পরবর্তী সময়ে যা উন্নীত হবে ১০ লাখ মেট্রিক টনে। পূর্ণক্ষমতায় পাইপলাইনটি ব্যবহার হলে পরিবহন ব্যয় বাবদ বছরে প্রায় শতকোটি টাকা সাশ্রয়ের আশা নীতিনির্ধারকদের।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading