দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরি

দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরি

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ মার্চ ২০২৩ । আপডেট ১৫:৪৫

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১৯ মার্চ) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় এক টাকা ৭০ পয়সা বা চার দশমিক ১৬ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে তিন দশমিক ৫৭ শতাংশ। আর দুই দশমিক ৮৭ শতাংশ শেয়ারপ্রতি দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড।

রোববার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো- ব্যাংক এশিয়া, জেমিনি সি ফুড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট, মুন্নু এগ্রো, সোনালী পেপার এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।

এদিন ডিএসইতে মোট ৩২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১৩টি কোম্পানির শেয়ারদরই আজ অপরিবর্তিত ছিল। শেয়ারদর কমেছে ৮৮টি কোম্পানির। অপরদিকে দর বেড়েছে মাত্র ১৯টি কোম্পানির।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading