লেনদেনের শীর্ষ দশে দরপতন

লেনদেনের শীর্ষ দশে দরপতন

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ মার্চ ২০২৩ । আপডেট ১৬:০০

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ দশে থাকা কোম্পানিগুলোর বেশিরভাগেরই শেয়ারদর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১৯ মার্চ) ডিএসইতে লেনদেনের প্রথম স্থান দখলে নিয়েছে রুপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন প্রধান শেয়ারবাজারে কোম্পানিটির ২৯ লাখ ৮৩ হাজার ৫২১টি শেয়ার হাতবদল হয়েছে, যার আর্থিক মূল্য ২৯ কোটি ৯৩ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে, লেনদেনের শীর্ষে থাকলেও রুপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর ৯ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি আজ ডিএসইর দরপতনের তালিকার দ্বিতীয় স্থানেও অবস্থান করছে।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় থেকে চুতর্থ স্থানে থাকা কোম্পানিগুলোর শেয়ারদর বেড়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- সি পার্ল বিচ রিসোর্ট, সোনালী পেপার এবং আরডি ফুড (রংপুর ডেইরি)। আজ ডিএসইতে কোম্পানিগুলোর শেয়ারের আর্থিক মূল্য ছিল যথাক্রমে ১৮ কোটি ৮৩ লাখ, ১৫ কোটি ৩৩ লাখ এবং ১৪ কোটি ৬৭ লাখ টাকা। এর মধ্যে আরডি ফুডের শেয়ারদর ১ টাকা ৭০ পয়সা বা ৪ দশমিক ১৬ শতাংশ বৃদ্ধি পাওয়ায় কোম্পানিটি ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে। এছাড়া লেনদেনের শীর্ষে থাকা অপর কোম্পানিগুলোরও শেয়ারদর কমেছে।

জানা গেছে, লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ১৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৭০ পয়সা।

এডিএনল টেলিকমের ১২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার হাতবদল হলেও শেয়ারদর কমেছে ৮ টাকা ৮০ পয়সা। আজ মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তবে কোম্পানিটির শেয়ারদর ৭ টাকা ৬০ পয়সা কমেছে।

জেনেক্স ইনফোসিসের লেনদেনকৃত শেয়ারের আর্থিক মূল্য ১২ কোটি ৪৮ লাখ টাকা। কোম্পানিটির শেয়ারের দর আজ ৩ টাকা ৫০ পয়সা কমেছে।

আবাসন খাতের ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ১৯ লাখ টাকার। তবে এদিন কোম্পানিটি শেয়ারদর হারিয়েছে ৩ টাকা ৯০ পয়সা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading