ব্লক মার্কেটে তিন কোম্পানির আধিপত্য

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ মার্চ ২০২৩ । আপডেট ১৮:৩০

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ১৩৯ কোটি ৭৪ লাখ পাঁচ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

রোববার ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো গ্রীন শুকুক, বেক্সিমকো ফার্মা এবং সি পার্ল হোটেল। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১০৫ কোটি ২৯ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৭৪ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে বেক্সিমকো গ্রীন শুকুকের ৪৭ কোটি ৬০ লাখ, বেক্সিমকো ফার্মার ৪৭ কোটি ২৫ লাখ এবং সি পার্ল হোটেলের ১০ কোটি ৪৪ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুনের ৮ কোটি ৭৮ লাখ ২৯ হাজার, আলহাজ টেক্সটাইলের ৩ কোটি ৮০ লাখ ২০ হাজার, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৩ কোটি ৫৭ লাখ ১০ হাজার, ব্যাংক এশিয়ার ৩ কোটি ২৯ লাখ ৬৬ হাজার, পাওয়ার গ্রিডের ২ কোটি ৬১ লাখ ৮০ হাজার, সোনালী পেপারের ১ কোটি ২৩ লাখ ৪৪ হাজার এবং কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading