বিশ্বকাপ ফুটবল: জার্সির দোকানে বেচাবিক্রির ধুম

বিশ্বকাপ ফুটবল: জার্সির দোকানে বেচাবিক্রির ধুম

উত্তরদক্ষিণ। শনিবার (০৬ জুন) ২০২৬, আপডেট ২৩:৫৫

কয়েকদিন বাদেই বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় ভাসবে গোটা বিশ্ব। ফুটবল বিশ্বকাপকে বলা হয়ে থাকে, ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। তাই তো বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে এখন ব্যস্ত সময় পার করছেন জার্সি ও পতাকা বিক্রেতারা।

প্রিয় দলের জার্সি কিনতে ভিড় করছেন ফুটবলপ্রেমীরা। খেলাটা যখন বাঙালির আবেগের অংশ, তখন বিশ্বকাপের উন্মাদনায় গা ভাসাতে কে না চায়! কারও ছাদে উড়ছে প্রিয় দলের পতাকা, কারও গায়ে জড়ানো জার্সি। ছোট থেকে বড়, সব বয়সী মানুষই মেতে উঠছেন বিশ্বকাপের আনন্দে।

আসছে ১১ জুন  শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। এর আগেই দেশের সবচেয়ে বড় ক্রীড়া সামগ্রীর পাইকারি বাজার গুলিস্তানের টুইন টাওয়ার মার্কেটে এখন উপচে পড়া ভিড়। জার্সির দোকানে যেন ঈদের হাওয়া বয়ে যাচ্ছে।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ফুটবলপ্রেমীরা ছুটে আসছেন এই ঐতিহ্যবাহী স্পোর্টস মার্কেটে। সবার লক্ষ্য একটাই-বিশ্বকাপ শুরুর আগেই প্রিয় দলের জার্সি সংগ্রহ করা। সব বয়সী ক্রেতাদের উপস্থিতিতে দোকানিদেরও হিমশিম খেতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, টুইন টাওয়ার মার্কেটের প্রতিটি ফ্লোরই যেন এখন জার্সির একেকটি বাগান। ভবনটিকে যদি এটি দেশ হিসেবে বিবেচনা হয়, তবে ভবনের প্রতিটি ফ্লোরকে সেই দেশের একেকটি বাগান বললে মোটেই ভুল হবে না। কেননা লাল, নীল, সবুজ, হলুদ, আকাশীসহ বাহারি রঙের জার্সিতে ভরপুর ৬ তলা এই ভবনটির প্রায় সব কয়টি দোকান। তবুও ক্রেতাদের চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছেন বিক্রেতারা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading