ডিবি কার্যালয়ে শাকিব খান
উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৩৭
ব্যক্তিগত সমস্যার কারণে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে গেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান।
রোববার (১৯ মার্চ) বিকেল তিনটার পর গোয়েন্দা কার্যালয়ে প্রবেশ করেন এই তারকা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শাকিব খান তার কোনও সমস্যার বিষয়ে কথা বলতে গোয়েন্দা কার্যালয়ে এসেছেন। গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি কথা বলবেন।’
পরবর্তীত সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ইউডি/এ

