দুই কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে সোমবার
উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৪৫
শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স ও এমারেল্ড অয়েল লিমিটেড রেকর্ড ডেটের আগে সোমবার (২০ মার্চ) স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েল জেড ক্যাটাগরির হওয়ায় স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২২ মার্চ, বুধবার।
আলোচ্য কোম্পানিগুলোর রেকর্ড তারিখ ২৩ মার্চ, বৃহস্পতিবার।
অন্যদিকে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ২১ মার্চ, মঙ্গলবার। কোম্পানিটির রেকর্ড তারিখ ২২ মার্চ,বুধবার।
রেকর্ড তারিখের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
ইউডি/এ

