বিকেলে দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা
উত্তরদক্ষিণ । সোমবার, ২০ মার্চ ২০২৩ । আপডেট ১২:৩০
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ সোমবার (২০ মার্চ) অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি দুটি সমাপ্ত হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।
কোম্পানিগুলো হলো- ফনিক্স ইন্স্যুরেন্স এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানি দুটির সমাপ্ত সময়ের (৩১ ডিসেম্বর,২০২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের বছর ফনিক্স ইন্স্যুরেন্স ১৫ শতাংশ আর সেন্ট্রাল ইন্স্যুরেন্স ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
ইউডি/এ

